ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মধুবাগ থেকে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চেয়েছে পরিবার

মধুবাগ থেকে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চেয়েছে পরিবার
×

বাহার উল্লাহ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২০:৩৬ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ২০:৫৫

রাজধানীর মগবাজারের মধুবাগ থেকে বাহার উল্লাহ (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

সোমবার বিকেলে নিখোঁজ হওয়ার পর তাঁর জামাতা শামীম আহম্মেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকেলে বাহার উল্লাহ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, মুখে কাঁচা-পাকা দাড়ি। নিখোঁজ হওয়ার সময় তিনি চেক লুঙ্গি ও সাদা স্যান্ডো গেঞ্জি পরিহিত ছিলেন। মানসিকভাবে কিছুটা অসুস্থ। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরাটের লামচি প্রসাদ এলাকায়। বর্তমানে থাকেন মধুবাগে।

তার সন্ধান পেলে হাতিরঝিল থানা অথবা ০১৮৭৮-৮৩৩১৬৮/০১৯২২-৬৮৮২৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

আরও পড়ুন

×