ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ওমেরা এলপিজির ‘উইনার্স নাইট’: সেরা রিটেইলারদের সম্মাননা ও পুরস্কার প্রদান

ওমেরা এলপিজির ‘উইনার্স নাইট’: সেরা রিটেইলারদের সম্মাননা ও পুরস্কার প্রদান
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৪:৩৬

দেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’-এর সমাপনী অনুষ্ঠান বা ‘গ্র্যান্ড উইনার্স নাইট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৫ জুন রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের সেরা রিটেইলারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রিটেইলারদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে চলতি বছরের জানুয়ারি মাসে ওমেরা এলপিজি এই ক্যাম্পেইনটি শুরু করে। এতে ওমেরা এলপিজির ব্র্যান্ডিং উপকরণ ও সিলিন্ডার ব্যবহার করে নিজেদের দোকান সাজিয়ে ছবি পাঠানোর আহ্বান জানানো হয়েছিল। 

ক্যাম্পেইনটির মূল লক্ষ্য ছিল দেশজুড়ে ওমেরা এলপিজির ব্র্যান্ড ভিজিবিলিটি শক্তিশালী করা এবং রিটেইলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্ব সুদৃঢ় করা। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই আয়োজন করা হলেও সারা দেশের রিটেইলারদের অভূতপূর্ব সাড়ায় এর সময়সীমা এপ্রিল ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

চার মাসব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৬৪টি জেলা থেকে ৩,৫০০-এরও বেশি রিটেইলার অংশগ্রহণ করেন, যা দেশের এলপিজি খাতে রিটেইলার এনগেজমেন্টের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই ক্যাম্পেইনে জাতীয় পর্যায়ে শীর্ষ ১০ জন বিজয়ীর পাশাপাশি দেশের প্রতিটি জেলার সেরা রিটেইলারদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন জামালপুরের ‘এমএস রাইশা ট্রেডিং’-এর স্বত্বাধিকারী আরিফুল ইসলাম রাসেল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন দুইজনের বিদেশ ভ্রমণের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মৌলভীবাজারের ‘আরিফ সাউন্ড অ্যান্ড লাইটিং’-এর মো. আরিফুল ইসলাম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন হবিগঞ্জের ‘তোফাজ্জল দিনের আড়ত’-এর মো. রুবেল। শীর্ষ বিজয়ীদের জন্য পুরস্কারের তালিকায় ছিল মোটরসাইকেল, বিদেশ ভ্রমণ এবং বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সসহ আকর্ষণীয় সব উপহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেরা এলপিজির সিইও তানজীম চৌধুরী, সিওও মাথীন্দ্র ডি জয়সা, সিএফও আতিয়ার রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় ওমেরা এলপিজির ম্যানেজমেন্ট তাদের রিটেইল পার্টনারদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ক্যাম্পেইনটির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের সেলস টিমের নিরলস পরিশ্রমেরও স্বীকৃতি দেওয়া হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে ‘উইনার্স নাইট ২০২৬’ শেষ হয়। ওমেরা এলপিজি কর্তৃপক্ষ জানায়, এই ক্যাম্পেইনটি কেবল একটি প্রতিযোগিতা ছিল না, বরং এটি ছিল রিটেইলারদের সঙ্গে ব্র্যান্ডটির গভীর সম্পর্কের এক অনন্য প্রতিফলন। দেশজুড়ে হাজারো রিটেইল শপে ওমেরা এলপিজির ব্র্যান্ড উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে এই উদ্যোগ এলপিজি শিল্পে রিটেইল এনগেজমেন্টের একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

আরও পড়ুন

×