বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ
গ্রেপ্তার মামুন -সমকাল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০০:৪৯
বগুড়ার আদমদীঘিতে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করার দায়ে মামুন হোসেন (২৮) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩৯টি গাঁজার গাছ জব্দ করা হয়। উপজেলার কোমারপুর বড়দীঘি গ্রাম থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গাঁজাচাষী মামুন হোসেন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানার উপ-পরিদর্শক রকিব হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
ওসি জালাল উদ্দীন জানান, আদমদীঘির কোমারপুর বড়দীঘি গ্রামের মামুন হোসেন তার বাড়ির আঙ্গিনায় অভিনব কায়দার টিনের বেড়া দিয়ে দীর্ঘদিন যাবত গাঁজাচাষ করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে উপ-পরিদর্শক রকিব হোসেন ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে মামুন হোসেনকে আটক করেন। এ সময় রোপনকৃত ৩৯টি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়।
গ্রেপ্তার মামুনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
