ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কোটালীপাড়ায় কোয়ারেন্টাইনে ৯জন

কোটালীপাড়ায় কোয়ারেন্টাইনে ৯জন
×

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০১:৪৮

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদেশ থেকে আসা ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ৯ ব্যক্তি সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসায় তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ আমরা সার্বক্ষনিকভাবে তাদের পর্যবেক্ষণ করছি। ৯ জনের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছি। তবে এখন পর্যন্ত তাদের শরীরে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য জানান, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা আক্রান্তদের জন্য ২টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।


আরও পড়ুন

×