স্ত্রীর মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৩:০১ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০৩:০৬
নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর করা মামলায় শনিবার রাতে নিজ বাসা থেকে ড. মোস্তাফিজকে গ্রেফতার করা হয়। পরে রোববার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ড. মোস্তাফিজের স্ত্রী বলেন, ‘২০১৭ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে নির্যাতন করতে থাকে আমার স্বামী। আমরা বিষয়টি সমাধানের জন্য পারিবারিকভাবেও বসেছি, কিন্তু সমাধান হয়নি।’
পরবর্তীতে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১/গ ধারায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি স্বামীসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
