ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বার্ন ইউনিট নির্মাণ

চীনের প্রতিনিধি দলের সঙ্গে চমেক হাসপাতালের চুক্তি

চীনের প্রতিনিধি দলের সঙ্গে চমেক হাসপাতালের চুক্তি
×

চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে সমঝোতা সই। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ১৬:১৩ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ১৬:১৩

চট্টগ্রামে বিশেষায়িত পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে চীনের প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের সমঝোতা সই হয়েছে। হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ও চীনের প্রতিনিধি দলের পক্ষে চীন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (অর্থনৈতিক ও বাণিজ্যিক) শি চ্যাঙ সমঝোতায় সই করেন।

আজ শনিবার চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠান শেষে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণের ব্যাপারে চীনের প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। আপাতত চীনের প্রতিনিধি দলের সঙ্গে সমঝোতা সই হয়েছে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চীনের দূতাবাসের মধ্যে প্রকল্পের এমওইউ সই হবে। এর পরই প্রকল্পের বিভিন্ন প্রক্রিয়া শেষে ভৌত অবকাঠামোর কাজ শুরু হবে। বিশাল এ প্রকল্পে চীনের প্রতিষ্ঠান শুধু হাসপাতালে অবকাঠামোগত সাপোর্টই দেবে না, এর সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতিও সরবরাহ করবে।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের আগে চীনের সহযোগিতায় চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে চমেক হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে চীনের প্রতিনিধি দল। বৈঠকে প্রকল্পের নানা বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। চীনের প্রতিনিধি দল প্রকল্পের ব্যাপারে তাদের নানা উদ্যোগ, সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা চমেক কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করে। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ হোসেন, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হকসহ হাসপাতাল ও চীনের প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×