ময়মনসিংহে ৭ ঘণ্টা খোলা থাকবে দোকানপাট ও মার্কেট
ফাইল ছবি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৮:০৪ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ০৯:১১
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ময়মনসিংহ নগরীর সব দোকানপাট ও মার্কেট সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাত ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সন্ধ্যা ৭টা থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে।
শনিবার বিকেলে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি বাজার মনিটরিং কমিটিও গঠন করা হয়।
- বিষয় :
- ময়মনসিংহ
- করোনার প্রাদুর্ভাব
