সিলেটে আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত নারীর মৃত্যু
শহীদ শামসুদ্দিন হাসপাতাল -ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ২১:৩৩
সিলেটে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন যুক্তরাজ্যফেরত এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হীমাংশু লাল রায়।
তিনি জানান, শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে ওই নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬১ বছর। ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর তার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২০ মার্চ থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। কোনো পরীক্ষা-নিরীক্ষার আগেই তার মৃত্যু হয়। কি রোগে তার মৃত্যু হয়েছে পরীক্ষার আগে তা বলা যাচ্ছে না।
- বিষয় :
- সিলেট
- আইসোলেশন
- শহীদ শামসুদ্দীন হাসপাতাল
