ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনায় মৃত্যুর গুজব ছড়ানোয় ৩ জনকে জেলে পাঠানোর নির্দেশ

করোনায় মৃত্যুর গুজব ছড়ানোয় ৩ জনকে জেলে পাঠানোর নির্দেশ
×

করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ -সমকাল

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ০৪:১০ | আপডেট: ২২ মার্চ ২০২০ | ০৪:১২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

রোববার সকালে গ্রেফতারদের খাগড়াছড়ি আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার বিকালে ও রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলার মানিকছড়ি ও দীঘিনালা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তাররা হলেন- জেলার মানিকছড়ির আমির হোসেন এবং দীঘিনালার সুজন দাশ ও মিন্টু চৌধুরী। 

রোববার সকালে এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ তার দপ্তরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এসব তথ্য জানান। 

তিনি বলেন- করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্য পুশিল প্রশাসন কাজ করছে।


আরও পড়ুন

×