ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই কলেজছাত্র গ্রেপ্তার

করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই কলেজছাত্র গ্রেপ্তার
×

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ০৫:০৬ | আপডেট: ২২ মার্চ ২০২০ | ০৫:৩৯

পিরোজপুরে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে  পৌর শহরের শেখপাড়া ও মধ্য রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার ইসমাইল সেখের ছেলে সোহেল সেখ হৃদয় (১৯)  এবং  মধ্যরাস্তা এলাকার নান্নু সেখের ছেলে আহাদ এলাইচ আনাম (১৯) । তারা দুজনে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। তারা খুলনার দুটি কলেজে লেখাপড়া করে।

পিরোজপুর ডিবি পুলিশের এস.আই. হাসনাইন পারভেজ জানান, গ্রেপ্তাররা করোনাভাইরাস নিয়ে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোষ্ট দিয়ে গুজব ছড়াচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান,  কলেজছাত্র আনাম নিজের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে বলে বক্তব্য দিয়ে একটি ভিডিও ক্লিপ তৈরি করে। পরে সে ভিডিওটি নিজের ফেজবুকে একাউন্টে পোষ্ট করে ।তার বন্ধু হৃদয় তা শেয়ার করে।


আরও পড়ুন

×