ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নওগাঁয় কোয়ারেন্টাইনে থাকা ১৩৮ জনকে ছাড়পত্র প্রদান

নওগাঁয় কোয়ারেন্টাইনে থাকা ১৩৮ জনকে ছাড়পত্র প্রদান
×

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৬:৩৮

নওগাঁয় একদিনে জেলার ১৩৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১৪ দিনের মেয়াদ শেষে তাদের এই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।

সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন কাউকে হোম কোয়ারেন্টানে পাঠানো হয়নি। শুরু থেকে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া কারও শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। বর্তমানে জেলার ১১টি উপজেলায় ৯৭৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

আরও পড়ুন

×