ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা আতঙ্কে ২৬ মার্চ থেকে রাজশাহীতে পত্রিকা বিলি বন্ধ

করোনা আতঙ্কে ২৬ মার্চ থেকে রাজশাহীতে পত্রিকা বিলি বন্ধ
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৭:৪২

দেশে ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজশাহীর এজেন্ট ও পত্রিকা হকাররা জাতীয় ও স্থানীয়ভাবে প্রকাশিত সংবাদপত্র গ্রহণ ও বিলি-বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহীর সংবাদপত্র এজেন্ট ও হকারদের পক্ষ থেকে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কারণে রাজশাহীর পাঠকরা ২৬ মার্চ থেকে কোনও সংবাদপত্র হাতে পাবেন না।  মঙ্গলবার রাজশাহীর সকল এজেন্ট ও হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুধু রাজশাহী নয় সারাদেশেই পত্রিকা সরবরাহ ও বিলি-বণ্টন বন্ধ হতে পারে বলেও তারা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন জানান, বাড়িতে  পত্রিকা দিতে গেলে করোনার ভয়ে মানুষ গেট খুলছে না। পত্রিকা দিতে নিষেধ করছে। এছাড়া হকারদের নিরাপত্তার বিষয়টিও বিঘ্ন হচ্ছে। এসব কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×