ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রাজশাহীতে সেনা টহল, সচেতনতা বাড়াতে মাইকিং

রাজশাহীতে সেনা টহল, সচেতনতা বাড়াতে মাইকিং
×

রাজশাহী নগরীতে সেনাবাহিনীর টহল - সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০১:০৮ | আপডেট: ২৬ মার্চ ২০২০ | ০১:১৭

রাজশাহীতে সেনাবাহিনীর টহলদল মাঠে নেমেছে। বৃহস্পতিবার সকাল থেকে সড়কগুলোতে গাড়িবহর নিয়ে টহলে বের হন সেনাসদস্যরা।

এ সময় অপ্রয়োজনে কাউকে ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্য মাইকিং করেন তারা। এ ছাড়া মাস্ক ব্যবহার, হাত পরিষ্কার রাখাসহ সচেতনামূলক প্রচারণাও চালান তারা।

রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত আর্মি অফিসার জানান, সেনা সদস্যরা মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করছেন। করোনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

আরও পড়ুন

×