ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সিলেটে আরও ১৩৭ জন হোম কোয়ারেন্টাইনে

সিলেটে আরও ১৩৭ জন হোম কোয়ারেন্টাইনে
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০২:১১

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন ক‌রে ১৩৭ জন‌কে হোম কোয়ারেন্টাই‌নে যুক্ত করা হ‌য়ে‌ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বৃহস্পতিবার সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, নতুন করে সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৫০ জন ও মৌলভীবাজারে ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে যুক্ত করা হয়েছে। সিলেট বিভাগে এখন ১ হাজার ৫৯৭ হোম কোয়ারেন্টাই‌নে আছেন।

ডা. আনিসুর আরও জানান, ১৪ দি‌নের হোম কোয়া‌রেন্টাইন শে‌ষে ২০০ জন‌কে ছাড়পত্র দেওয়া হ‌য়ে‌ছে। এ‌দের বেশির ভাগই প্রবাসী; বা‌কিরা তাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন।

আরও পড়ুন

×