মিরপুর থেকে পালিয়ে শ্বশুরবাড়িতে এসেও লকডাউন
লকডাউন করা বাড়ির বাইরে লোকজন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২০ | ০২:৪০ | আপডেট: ২৬ মার্চ ২০২০ | ০৩:০৯
টাঙ্গাইলের বাসাইলে দুই বাড়ির তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের লুৎফর রহমান, ফজলুর রহমান ও আতোয়ার রহমানের পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী এ ঘোষণা দেন। ওই তিন পরিবারের সদস্য সংখ্যা ১২ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিরপুরে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে পালিয়ে এসে বাসাইল উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের তার শ্বশুর লুৎফর রহমানের বাড়িতে আশ্রয় নেন। গত পাঁচদিন ধরে তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জফলে এলাহী অভিযান চালিয়ে ওই বাড়ির তিন পরিবারকে লকডাউনের ঘোষণা দেন। এ সময় জাহাঙ্গীর আলমের শ্বশুর লুৎফর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী বলেন, ‘ওই ব্যক্তি মিরপুরে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে পালিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। পরে ওই দুইটি বাড়ির তিনটি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে। তারা বাড়ির বাইরে যেতে পারবেন না। তাদের খাবারের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি লোক দিয়ে বাজার করে ওই পরিবারের কাছে হস্তান্তর করবেন।
