ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

টানা ৬ বার খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিন

টানা ৬ বার খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিন
×

কাজী আমিনুল হক

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩ | ০০:০৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ | ০০:১৪

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে কাজী আমিনুল হক পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো খুলনা চেম্বারের সভাপতি হলেন তিনি।

এ ছাড়া শরীফ আতিয়ার রহমান জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু ও মো. মোস্তফা জেসান ভুট্টো সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আইনজীবী আইয়ুব আলী শেখ গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এর আগে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিন ক্যাটাগরিতে মোট ২৪ জন পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সদস্য শ্রেণিতে নির্বাচিত ১৫ পরিচালক হলেন শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান জবা, মো. মোশাররফ হোসেন, মো. আবুল হাসান, মো. ইসলাম খান, নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী ও সোহাগ দেওয়ান।

সহযোগী সদস্য শ্রেণির ৬টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন মোস্তফা জেসান ভুট্টো, শেখ মো. গাউসুল আজম, খান সাইফুল ইসলাম,  মনিরুল ইসলাম মাসুম, মো. মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান সজল।

এ ছাড়া বাণিজ্যিক দল শ্রেণির ৩টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন কাজী আমিনুল হক, গোপী কিষণ মুন্ধড়া ও  ঠাকুর মো. শাহ্‌ আলম তুহিন।

আরও পড়ুন

×