নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, যাত্রীদের ভোগান্তি
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩ | ০৩:২৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ | ০৪:২৮
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ যানজটে আটকা পড়েছেন। এতে শিশু-নারী-পুরুষসহ যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।
নরসিংদীর ভেলানগর, জেলখানা মোড় থেকে শুরু করে শহরের প্রবেশ প্রান্ত শাহ প্রতাপ পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
তীব্র যানজট থাকলেও এ পথে অল্প সংখ্যক ট্রাফিক পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।
এছাড়া নরসিংদীর মাধবদী এলাকায়ও তীব্র যানজট তৈরি হয়েছে।
- বিষয় :
- যানজট
- ঢাকা-সিলেট মহাসড়ক
- ঢাকা
- নরসিংদি
- নরসিংদী সদর
