করোনা প্রতিরোধে টঙ্গীতে মনিটরিং কমিটি গঠন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০১:১৭
করোনাভাইরাস প্রতিরোধে টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ বি এম সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক ও সহ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমানকে সদস্য সচিব করে ১৪ সদস্যের করোনাভাইরাস মনিটরিং কমিটি গঠন করা হয়।
গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী জোন -১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন জানান, এই কমিটি ওয়ার্ডে ওয়ার্ডে করোনাভাইরাস শনাক্তকরণ ও সন্দেহভাজনদের তথ্য প্রদান, ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা ও মেয়রের নির্দেশনাপ্রাপ্ত সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করবে।
- বিষয় :
- করোনাভাইরাস
