ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আশাশুনিতে বেঁড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন

আশাশুনিতে বেঁড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৩:০৫ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ০৩:০৮

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর প্রায় দেড়শ ফুট বেঁড়িবাধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে উপজেলার প্রতাপনগরের কোলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হলেও ভাটার সময় পানি নদীতে নেমে যায়। শনিবার দিবাগত রাতে প্রতাপনগরের কোলা গ্রামের একটি পয়েন্টে এই ভাঙন দেখা দেয়। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছেন। 

স্থানীয়রা জানান, রাতে প্রবল জোয়ারের চাপে প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিক বালির বস্তা, মাটি ও বাঁশ দিয়ে বেড়িবাঁধটি সংস্কার করায় তেমন কোন ক্ষতি হয়নি। 

খবর পেয়ে সকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন। 

আশাশুনি উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী জানান, ভাঙন কবলিত বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। দুপুরের জোয়ারে যদি বেড়িবাঁধটি আর না ভাঙে তাহলে বাঁধটি টিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

×