ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ফৌজদারহাটে বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

ফৌজদারহাটে বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ২০:৩৬ | আপডেট: ৩১ মার্চ ২০২০ | ২৩:২১

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) হাসপাতালে আইসোলেশনে থাকা এক নারী রোগীর মৃত্যু হয়েছে। ওই রোগীর বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই নারী মারা যান। 

বিআইটিআইডি হাসপাতালের পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী বলেন, মারা যাওয়া নারীর উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস ছিল।সেই সঙ্গে হাঁপানিও ছিল।  তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে সেখান থেকে মঙ্গলবার দুপুরে বিআইটিআইডিতে আনা হয়েছিল। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়। তবে তার কোনো জ্বর বা সর্দি ছিল না।  আমরা তার নমুনা সংগ্রহ করেছি। তিনি বিদেশ ফেরত বা করোনা আক্রান্ত কারো সঙ্গে চলাফেরা করার তথ্য নেই। তারপরও আমরা টেস্ট করিয়েছি। রিপোর্ট আসলে বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় ৬টি নমুনা পরীক্ষা করা হয় বিআইটিআইডিতে। এখন পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


আরও পড়ুন

×