ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত

‘ট্রেন ধীরে চলায় বড় দুর্ঘটনা ঘটেনি’

‘ট্রেন ধীরে চলায় বড় দুর্ঘটনা ঘটেনি’
×

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৩ | ১৪:০৩ | আপডেট: ২০ মে ২০২৩ | ১৪:০৪

ট্রেন ধীরে চলায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা। তিনি বলেন, 'রেললাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। তবে, ট্রেনটি ধীরে চলায় ক্ষতি কম হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে স্থানীয়রা সহযোগিতা করেছেন। 

আজ শনিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত হয়। বর্তমানে লাইন মেরামতের কাজ চলছে বলে জানা গেছে। 

দুর্ঘটনার বিষয়ে লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দা সাজু মারছিয়াং বলেন, ভোরে খবর পেয়ে পুঞ্জির বাসিন্দারা দুর্ঘটনা কবলিত স্থানে হাজির হন। স্থানীয়রা সহযোগিতায় এগিয়ে আসেন। কেউ কেউ গাছ কেটেছেন, কেউ গাছের ডাল সরিয়েছেন, কেউ আবার পানি সরবরাহ করছেন।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ঝড়ের সময় বড় একটি গাছ লাইনের ওপর পড়ে যায়। ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে উদয়ন ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। সরকারি সংস্থা ছাড়াও স্থানীয়রা উদ্ধার কাজে সহযোগিতা করেছেন।

আরও পড়ুন

×