শ্রীপুরে ৩শ অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দিলেন যুবলীগ নেতা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০ | ১২:২৫
শ্রীপুর পৌরসভার মাওনা এলাকায় কর্মহীন ও অসহায় ৩শ মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন যুবলীগ নেতা আজিজুর রহমান জন। শুক্রবার বিকেলে ঘরে ঘরে এ সব খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আজিজুর রহমান জন বলেন, নিজের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষজনের ঘরে ঘরে তিনি ১০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষগুলোর হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি।
