ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই অবসরে মাহরেজ 

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই অবসরে মাহরেজ 
×

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ। ছবি: বিবিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২০:৫৩ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ২০:৫৪

চলতি বিশ্বকাপের নকআউট পর্ব খেলেছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া। শুক্রবার সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে তাদের। বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী আল হিলাল ফরোয়ার্ড।

পাঁচটি প্রিমিয়ার লিগ জয়ী সাবেক ম্যানচেস্টার সিটি উইঙ্গার জানিয়েছেন, উত্থান-পতন জীবনের অংশ। তবে আলজেরিয়ার হয়ে খেলা তার শৈশবের স্বপ্ন ছিল। অবসরের ঘোষণায় তিনি জানিয়েছেন, নতুন প্রজন্মকে এখন সুযোগ দেওয়ার সময়।

মাহরেজ বলেন, ‘দেশের হয়ে খেলার স্বপ্ন ছিল সেই ছোট বয়স থেকেই। সেই স্বপ্ন পূরণ হওয়া অফুরন্ত সম্মান ও গৌরবের ছিল। এবার সময় তরুণ প্রজন্মের।’

মাহরেজ ২০১৪ সালে আলজেরিয়ার জার্সি পরেন। তরুণতম সদস্য হিসেবে ২০১৪ বিশ্বকাপে দেশের জার্সি পরেন। ১২ বছর পর বিশ্বকাপ খেলে অবসর নিলেন তিনি। এক যুগের ক্যারিয়ারে ১২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪০ গোল করেছেন তিনি। ২০১৯ সালে আলজেরিয়ার হয়ে কাপ অব নেশন্স জিতেছেন তিনি। 

আরও পড়ুন

×