ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না 

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না 
×

মুহাম্মদ ইয়াছিন ও আরাফাত মুন্না

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২১:০৩

ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে মুহাম্মদ ইয়াছিন (ডেইলি অবজারভার) এবং সাধারণ সম্পাদক পদে আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনে বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন। 

এ সময় অপর দুই কমিশনার মাসহুদুল হক ও সাজেদুল হকসহ ফোরামের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে সহ-সভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদৌসী মানু ও আসাদুর রহমান নির্বাচিত হন।
 

আরও পড়ুন

×