ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রাজারহাটে করোনা সন্দেহে যুবকের নমুনা সংগ্রহ

রাজারহাটে করোনা সন্দেহে যুবকের নমুনা সংগ্রহ
×

প্রতীকী ছবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৫:৪২

কুড়িগ্রামের রাজারহাটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার ওই যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা গেছে, উপজেলা সদরের চাকিরপশার তালুক গ্রামের ওই যুবক নারায়নগঞ্জে একটি ওষুধ কোম্পানীতে কর্মরত ছিলেন। এক সপ্তাহ পূর্বে তিনি শরীরে জ্বর নিয়ে বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যার দিকে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ করেনায় আক্রান্ত সন্দেহে ওই যুবকের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুর রহমান সরদারসহ মেডিকেল টিম ঘটনাস্থলে যান। ওই যুবক বর্তমানে সুস্থ থাকলেও সন্দেহ মুক্ত হওয়ার জন্য শনিবার তার নমুনা সংগ্রহ করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুর রহমান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার কুড়িগ্রামের সিভিল সার্জনের মাধ্যমে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা প্রেরন করা হয়েছে। ২-১ দিনের ভেতরেই জানা যাবে তার করোনা পজেটিভ কি-না।

আরও পড়ুন

×