টেকনাফে করোনা পরীক্ষার জন্য ৬ ব্যক্তির নমুনা সংগ্রহ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৬:২২
কক্সবাজারের টেকনাফে এক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা ৬ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য।
শনিবার দুপুরে তাদের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজের করোনা টেস্ট ল্যাবে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, করোনা আক্রান্ত এক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার কিছুদিন আগে টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে পাঁচ দিন থেকে যান। শুক্রবার তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসন তার শ্বশুরবাড়িসহ ৭ টি বাড়ি, ৮টি দোকান ও একটি ল্যাব লকডাউন করে রাখে। যেসব দোকান ও বাড়ি লকডাউন করা সেখানকার লোকজন কাছে করোনার কোন লক্ষণ দেখা যায়নি। ফলে তাদের হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, টেকনাফ থেকে করোনা সন্দেহ ৬ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। ঢাকা অবস্থানরত টেকনাফের ওই ব্যক্তির সংস্পর্শে থাকা শ্বশুরবাড়ির লোকজনসহ লকডাউনে যারা রয়েছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহতায় দেওয়া হচ্ছে।
- বিষয় :
- টেকনাফ
- করোনা
- নমুনা সংগ্রহ
