ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণ চাষি নিহত

মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণ চাষি নিহত
×

প্রতীকী ছবি

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৬:৪৭ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ০৭:২২

কক্সবাজারের মহেশখালীতে কাল বৈশাখী ঝড়ের মধ্যে বজ্রপাতে তিন লবণ চাষি নিহত হয়েছেন।তারা হলেন- মানিক (১৭), মোস্তাফিজুর রহমান (২৫) ও মো. ফারুক (২৫)।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঝড় শুরু হয়। এ সময় ওই তিনজন নিহত হন। একই সঙ্গে ভেসে গেছে প্রান্তিক লবণ চাষিদের মাঠে থাকা কয়েক কোটি টাকার লবণ।

নিহতদের মধ্যে মানিক (১৭)  উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহমদের ছেলে। একই এলাকার মৈন্নাঘোনায় লবণের মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

মোস্তফিজুর রহমান (২৫) পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে বলে জানিয়েছেন হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির।

বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মো ফারুক (২৫) ও লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হন। তিনি কালাপাইন্না ঘোনায় লবণ মাঠের কাজ করছিলেন।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে মাঠে উৎপাদিত কয়েক কোটি টাকার লবণের ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম জানান, বজ্রপাতে তিন লবণ চাষি নিহত হওয়ার ঘটনা তিনি জানতে পেরেছেন।


আরও পড়ুন

×