পদ্মায় দুই স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৭:২৩
শরীয়তপুরের সখিপুরে পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলামিনের (২২) বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামে। নিখোঁজ ব্যক্তির নামও আলামিন (২৮)।
ঘটনাস্থল থেকে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ বলেন, একটি স্পিডবোট চাঁদপুর থেকে যাচ্ছিল, আরেকটি মাওয়া থেকে আসছিল। পথে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা এক যাত্রী মারা যান এবং অন্যজন নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয়রা আলামিনের মরদেহ উদ্ধার করে রাজরাজেশ্বরে নিয়ে আসেন। স্পিডবোট চালক পলাতক রয়েছেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
- বিষয় :
- স্পিড বোটের সংঘর্ষ
- পদ্মা নদী
- চাঁদপুর
