ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বগুড়ায় ২ নারীসহ আরও ৩ ব্যক্তি আইসোলেশনে

বগুড়ায় ২ নারীসহ আরও ৩ ব্যক্তি আইসোলেশনে
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৮:১৪

বগুড়ায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুই নারীসহ আরও তিন ব্যক্তিকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তিন ব্যক্তির মধ্যে এক নারীর বয়স ২৭ বছর। তার বাড়ি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায়। ৬৫ বছর বয়সী অপর নারীর বাড়ি জেলার শাজাহানপুরে, আর ২৩ বছর বয়সী যুবকের বাড়ি ধুনটে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, ২৭ বছরের নারীর বাড়ি বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ায়। শুক্রবার রাতে তার শ্বাস কষ্ট বেড়ে গেলে আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। তবে আইসোলেশনে থাকা ওই নারী ফুলবাড়ি এলাকায় যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিকের ছেলে জানিয়েছেন, তার স্বামী সৌদি আরব ছিলেন। গত ২১ জানুয়ারি তিনি দেশে আসেন। ওই নারী আগে থেকেই অ্যাজমার রোগী ছিলেন বলেও তিনি দাবি করেন। তিনি বলেন ‘ওই নারীকে হাসপাতালে নেওয়ার পর পরই পুলিশ গিয়ে তাদের বাড়ির কাউকে বাইরে বের হতে নিষেধ করেন।’

মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানিয়েছেন, ধুনটের যে যুবককে আইসোলেশনে নেওয়া হয়েছে তিনি ঢাকায় একটি গার্মেন্টে কাজ করতেন। সম্প্রতি তার জ্বর, কাশি ও শ্বাস কষ্ট শুরু হওয়ায় তাকে আইসোলেশনে নেওয়া হয়। আর ৬৫ বছর বয়সী অপর নারী শ্বাস কষ্ট নিয়ে শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকেলে তাকে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

×