ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

চাঁদপুরে জ্বর-সর্দিতে একজনের মৃত্যু, পাঁচ বাড়ি লকডাউন

চাঁদপুরে জ্বর-সর্দিতে একজনের মৃত্যু, পাঁচ বাড়ি লকডাউন
×

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৮:৫৬

চাঁদপুরের মদলবে জ্বর, সর্দি ও বমি নিয়ে ৫৫ বছর বয়সী এক নারী  মারা গেছেন।  শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। পরে উপজেলা প্রশাসন শনিবার সকাল থেকে ওই নারীর বাড়িসহ আশপাশের ৫টি বাড়ি লকডাউন করে রেখেছে।

মৃত ওই নারীকে শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে। 

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, ওই নারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে এবং পাঁচটি বাড়ি লকডাউনে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, মৃত নারী মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। দুই দিন আগে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে আসেন তিনি।

আরও পড়ুন

×