সালথায় ইউপি চেয়ারম্যানের অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ
ছবি: সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ১০:৫৪ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ১১:১০
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ।
রোববার সকাল ১১টায় ইউনিয়নের পাঁচপাখিয়া ও সোনমাংশা গ্রামের বিভিন্ন দরিদ্র ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও একটি করে সাবান বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান সোহাগের বাবা মো. লিয়াকত আলী খাঁন, সমাজ সেবক সাব্বির হোসেন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, আজ (রোববার) ৪০ দরিদ্র পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেব। আমার ইউনিয়নের কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে না।‘
এ সময় তিনি আটঘর ইউনিয়নবাসীকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
