ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

টঙ্গীতে অর্ধশতাধিক ঝুট গুদামে আগুন

টঙ্গীতে অর্ধশতাধিক ঝুট গুদামে আগুন
×

টঙ্গীতে ঝুট গুদামে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ২২:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

টঙ্গীতে আগুন লেগে অর্ধশতাধিক ঝুট গুদাম পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ৯টায় চেরাগ আলী মার্কেট এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। এ সময় স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কতগুলো গুদাম পুড়েছে, আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ  এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনে অর্ধশতাধিক ঝুট ও অন্যান্য মালামালের গুদাম পুড়ে গেছে।


আরও পড়ুন

×