ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উত্ত্যক্তের ঘটনায় পাল্টাপাল্টি হামলা

উত্ত্যক্তের ঘটনায় পাল্টাপাল্টি হামলা
×

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৮:০০

লোহাগড়ায় উত্ত্যক্তের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামলা থামাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। গত সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া বাজারে এ ঘটনা ঘটে।

আমাদার এক কিশোরী ভাইসহ সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ঝিকড়া বাজারে তরকারি কিনতে যায়। এ সময় ইউপি সদস্য ঝিকড়া গ্রামের কামাল শেখের ভাই সজীব কিশোরীকে উত্ত্যক্ত করে। কিশোরীর ভাই প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে রাত ৯টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় এসআই বাচ্চু শেখ বাদী হয়ে দুই গ্রামের অজ্ঞাত ৮০-৯০ জনের নামে মামলা করেছেন। আমাদা গ্রামের আক্তার হোসেন ও ঝিকড়া গ্রামের রাজিব হোসেনকে আটক করা হয়েছে।


আরও পড়ুন

×