ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কমলনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কমলনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৮:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে  দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের মধ্য চরফলকন এলাকায় এ ঘটনা ঘটে। 

তারা হলো-ওই এলাকার আবুল কালামের মেয়ে ইয়াছমিন বেগম (৬) এবং একই এলাকার মো. কালামের মেয়ে সাইমুন আক্তার (৬)।

চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে ওই দুই  শিশু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। ওই সময় অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন

×