ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনা ঠেকাতে চুয়াডাঙ্গা লকডাউন

করোনা ঠেকাতে চুয়াডাঙ্গা লকডাউন
×

ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৮:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চুয়াডাঙ্গা জেলাকে পুরোপুরি লকডাউনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, দেশের কয়েকটি জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় ওই সকল জেলায় লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরছেন এবং ফেরার চেষ্টা করছেন। এর পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে জেলার সকল সীমান্ত ও আন্তঃউপজেলার সীমান্তসমূহে জরুরি সেবা প্রদানে নিয়োজিত যানবাহন যেমন, রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী গাড়ি, কৃষি পণ্য ও সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মালবাহী গাড়ি ব্যতীত সকল প্রকার যানবাহন ও চলাচল নিষিদ্ধ করা হলো। 

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন

×