ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

আশুগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আশুগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
×

প্রতীকী ছবি

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৯:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকরের পানিতে ডুবে মোছা. সামিয়া চৌধুরী (১০) ও মোছা. সাদিয়া চৌধুরী (০৭) নামে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের পর কোন এক সময় উপজেলার সোহাগপুর গ্রামে বাড়ির পাশের গোরস্তান সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

সহোদর শিশুদ্বয় সোহাগপুর গ্রামের চৌধুরী বাড়ির মো. সাদির চৌধুরির মেয়ে।

শিশু দুটির পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় আরও কয়েক শিশুর সঙ্গে বাড়ির পাশে গোরস্তান সংলগ্ন পুকুরে গোসল করতে নামে সামিয়া ও সাদিয়া। অন্যরা গোসল শেষে বাড়ি ফিরলেও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে। পরে আসরের নামাজের সময় পুকুরে তল্লাশি করে প্রথমে সামিয়া ও পরে সাদিয়ার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।

এ ব্যাপারে নিহত শিশুদের বাবা সাদির চৌধুরি জানান, তাদের কোন অভিযোগ নেই এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চান।

আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, ঘটনা শুনেছি, পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×