কমলনগরে শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু, বাড়ি লকডাউন
ফাইল ছবি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ১০:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের কমলনগরে শ্বাসকষ্টে ছায়েদল হক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার চরমার্টিন ইউনিয়নের পূর্ব চরমার্টিন এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। করোনা আক্রান্ত সন্দেহে স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বাড়ি লকডাউন করে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, তিন-চার দিন ধরে ওই ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। এ খবর পেয়ে করোনাভাইরাসের উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠায়।
তিনি বলেন, এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ির তিনটি পরিবারকে লকডাউন করা হয়েছে।
