ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

যশোরে করোনা পরীক্ষাগার স্থাপনের দাবি বামজোটের

যশোরে করোনা পরীক্ষাগার স্থাপনের দাবি বামজোটের
×

যশোর অফিস

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৮:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস শনাক্ত করতে পরীক্ষাগার ও জরুরিভিত্তিতে যশোর মেডিকেল কলেজে হাসপাতালে আইসিইউ স্থাপন করাসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সমন্বয় কমিটি মানববন্ধন করেছে। 

শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে পাঁচ সংগঠনের দশ প্রতিনিধি ২০ মিনিটের এ মানববন্ধনে অংশ নেন।

এ সময় নেতারা বলেন, সীমান্তবর্তী ও বেনাপোল স্থলবন্দরের পাশের শহর হওয়ায় যশোর হয়ে প্রতিদিন অসংখ্য রোগী এখন দেশে ফিরছেন। সে কারণে যশোরে সংক্রমণ বেশি হওয়ার ঝুঁকি থাকছে। তাই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তের পরীক্ষাগার ও আইসিইউ স্থাপন অতি জরুরি।

মানববন্ধন থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের পরীক্ষাগার স্থাপন, ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশন ব্যবস্থা ও আইসিইউ স্থাপনসহ দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তায় রেশনিং পদ্ধতি চালুর দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সেক্রেটারি তসলিম উর রহমান, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদ নেতা আবুল কালাম আজাদ ও বাসদের (মার্কসবাদী) গোলাম মোস্তফা প্রমুখ।

আরও পড়ুন

×