ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বুড়িচংয়ের দুই শিশুর পর এবার করোনায় আক্রান্ত তাদের ফুফুও

বুড়িচংয়ের দুই শিশুর পর এবার করোনায় আক্রান্ত তাদের ফুফুও
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৮:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার বুড়িচংয়ে দুই শিশু করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের এক ফুফুও এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার দুপুরে বিষটি জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু।

এদিকে দুই শিশুর শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত হওয়ায় পর থেকে বুড়িচং উপজেলা প্রশাসন ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামটিকে লকডাউন করে রেখেছে।

জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক নারীর (৬৫) মৃত্যু হয়। পরদিন পরিবার নিয়ে বুড়িচংয়ে গ্রামের বাড়িতে চলে আসেন ওই নারীর ছেলে। এই খবর পেয়ে প্রশাসন ওই পরিবারটিকে লকডাউন করে।

পরে ওই পরিবারের ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার রিপোর্টে ওই পরিবারের দুই শিশু করোনা পজেটিভ ধরা পরে। আর শনিবার মারা যাওয়া নারীর মেয়েরও (৫০) করোনার সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু  জানান, ওই শিশুদের মতোও আক্তান্ত নারীর শরীরেও কোনও উপসর্গ নেই। তবে তারা করোনাভাইরাস বহন করছে। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। বাড়িতেই তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন

×