ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বন্দরে ত্রাণের দাবিতে কাউন্সিলরের কার্যালয় ঘেরাও, বিক্ষোভ

বন্দরে ত্রাণের দাবিতে কাউন্সিলরের কার্যালয় ঘেরাও, বিক্ষোভ
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৯:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন লোকজন।শনিবার দুপুরে বন্দরের শাহি মসজিদ এলাকায় কাউন্সিলরের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এ সময় কাউন্সিলর হান্নান সরকার কার্যালয়ে ছিলেন না।

বিক্ষুব্ধ লোকজনের অভিযোগ, বিএনপি নেতা কাউন্সিলর হান্নান সরকার এলাকার লোকজনের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেবেন বলে আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করেন। তবে ১০-১২ দিন পেরিয়ে গেলেও অধিকাংশ মানুষই কোনো ত্রাণ পাননি। শনিবার ত্রাণ না পেয়ে কয়েকশ' মানুষ কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে।

থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ অভিযোগ করেন, হান্নান সরকার অনেকের তালিকা করেছেন। কিন্তু তার মুখচেনা লোকদেরই ত্রাণ দিয়েছেন। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মানুষকে বুঝিয়ে বাড়িতে পাঠায়।

হান্নান সরকার জানান, চার হাজার পরিবারের তালিকা করেছেন। সেখান থেকে ৭০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। যতটুকু ত্রাণ পাচ্ছেন তা বিতরণ করছেন। কিছু অতি উৎসাহী লোক অসহায় মানুষকে ক্ষেপিয়ে তুলছে। ওয়ার্ডে সবাই তার লোক, সবাই ত্রাণ পাবে।

আরও পড়ুন

×