স্বেচ্ছাসেবক দল নেতা আপেলের ত্রাণ বিতরণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ১০:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দী ইউনিয়নে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মুতর্জা বশীর আপেল।
ওই ইউনিয়নের ডোমরাকান্দি ও উলুকান্দি সহ পার্শ্ববর্তী দুই গ্রামে অসহায় দরিদ্র, দুস্থ, দিনমজুর ২ শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।
মুতর্জা বশীর বলেন, প্রত্যেক সচ্ছল ব্যক্তিকেই এখন এগিয়ে আসতে হবে। যাতে কেউ না খেয়ে কষ্টে মৃত্যুবরণ না করে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি সবসময়ই এই এলাকার জনগণের পাশে আছেন। যতদিন পর্যন্ত দুর্যোগ থাকবে ততদিন তিনি এই মানুষদের সেবা করবেন।
ত্রাণ বিতরণের সময় স্থানীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
