খুলনায় উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটি করোনায় আক্রান্ত নয়
খুলনা ব্যুরো
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ১২:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শুক্রবার ছয় মাসের যে শিশুটি মারা গিয়েছিল সে করোনায় আক্রান্ত ছিল না।
শনিবার রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মোহাম্মদ রেজা সেকেন্দার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ মাসের শিশুটির নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস পাওয়া যায়নি।
শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
