ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

অনির্দিষ্টকালের জন্য গাজীপুর লকডাউন

অনির্দিষ্টকালের জন্য গাজীপুর লকডাউন
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ১৩:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাজীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম গাজীপুরকে লকডাউন  ঘোষণা করেন। এরই মধ্যে গাজীপুরে ১১ জন ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। 

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত গাজীপুর  জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি  মোকাবিলায় গাজীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ)  ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও  নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ গাজীপুর জেলায় প্রবেশ করতে পারবে না বলে জানান জেলা প্রশাসক। 

আরও পড়ুন

×