ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তারেক-জোবাইদার সাজা

বিচারকদের জনতার আদালতে বিচারের ঘোষণা মিনুর

বিচারকদের জনতার আদালতে বিচারের ঘোষণা মিনুর
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১৩:৪৬ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ১৩:৪৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজার রায় দেওয়া বিচারকদের জনতার আদালতে বিচারের ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

রোববার রাজশাহী নগরীর মালোপাড়া মোড়ে জিয়া পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, সরকার মনে করছে, আতঙ্ক সৃষ্টি করে বিএনপিকে থামিয়ে দিয়ে ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করে আবারও ক্ষমতায় বসবে। কিন্তু সে আশায় বালি। এই সরকারের বিদায় হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কোনোভাবেই হবে না। একদফা আন্দোলনের মধ্য দিয়েই এ সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করা হবে।

রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও প্রাক্তন ভিসি এম রফিকুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশীদ মামুন প্রমুখ।

আরও পড়ুন

×