তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে
তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফাইল ছবি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ | ০৩:৫৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ০৩:৫৪
পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি-গয়াবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি-শৌলমারী ও কৈমারী ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে।
