ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পাবনায় ২২৯ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আটক

পাবনায় ২২৯ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আটক
×

ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার।

পাবনা অফিস

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ১২:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান এবং ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কোরবান আলী সরদারকে ২২৯ বস্তা চালসহ আটক করেছে র‌্যাব। সোমবার রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে র‌্যাব চালসহ তাকে আটক করে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে- বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার বিক্রির উদ্দেশে ইউনিয়ন পরিষদ ভবনে ত্রাণ না রেখে রূপপুর ইউনিয়নের বাধেরহাট বাজারে নিজস্ব অফিসের গুদাম ঘরে রেখেছিল। সোমবার রাত ১০টার দিকে কালোবাজারে বিক্রির সময় র‌্যাব হাতেনাতে এই চাল উদ্ধার এবং চেয়ারম্যানকে আটক করে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব এই অভিযান পরিচালনা করেছে। এর চেয়ে বেশি তথ্য তার কাছে নেই। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×