ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নোয়াখালীতে এলাকাবাসীর বাধার মুখে ঢাকা ফেরত নারীসহ ৭ জন কোয়ারেন্টাইনে

নোয়াখালীতে এলাকাবাসীর বাধার মুখে ঢাকা ফেরত নারীসহ ৭ জন কোয়ারেন্টাইনে
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ১২:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে নোয়াখালী আসা এক নারীকে (২৫) স্ব-পরিবার ও গাড়ি চালককে আটক করেছে পুলিশ। পরে চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় ওই নারীর শরীরের করোনাভাইরাসের উপসর্গ থাকা সন্দেহে গাড়ির চালকসহ সাতজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল পাঁচগাও (পিজি) সরকারি উচ্চ বিদ্যালয়ে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে সোমবার বিকেলে ওই নারী নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামে প্রবেশ করার পথে এলাকাবাসীর বাধার মুখে চাটখিল বাজার আসার পথে উপজেলার সীমান্তবর্তী চেক পোস্ট কাঁচারী বাজার পুলের নিকট পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো: শহিদ উল্যা জানান, তার ইউনিয়নের কুলশ্রী গ্রামের বাসিন্দা ওই পরিবার নিয়ে ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি ঢাকায় জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে গ্রামের বাড়িতে আসার সিদ্ধান্ত নেন। সোমবার সকালে গ্রামের বাড়িতে আসবেন বলে তিনি গ্রামের বাড়ির লোকজনকে জানান। পরে করোনার উপসর্গ নিয়ে গ্রামের বাড়ি আসার খবরটি ছড়িয়ে পড়লে সংঘবদ্ধ হয়ে এলাকাবাসী তাকে গ্রামে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সোমবার বিকেলে একটি ভাড়া করা প্রাইভেটকারযোগে তিনি তার পরিবারের ৬ সদস্য নিয়ে ঢাকা থেকে বিকেলে সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার হয়ে কুলশ্রী গ্রামের দিকে প্রবেশ করেন। এক পর্যায়ে গ্রামবাসী মাইকযোগে লোকজনকে একত্রিত করে ওই নারীকে বহন করা গাড়িটি গ্রামে প্রবেশে বাধা দেয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে এলোমেলো কথা বললে পুলিশের সন্দেহ হয়। একপর্যয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারীর শরীরে জ্বর থাকার কথা স্বীকার করেন। বিষয়টি চাটখিল থানার ওসিকে অবগত করলে তিনি পুলিশ দিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে পরীক্ষা করে করোনাভাইরাসের উপসর্গ দেখে কোয়ারেন্টাইনে থাকার নিদের্শ দেন।

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সম্বনয়ক ডা. তামজিদ হোসাইন বলেন, মঙ্গলবার সকালে করোনা উপসর্গ থাকা ওই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে। নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্র্রফিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হবে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকার গ্যান্ডেরিয়া এলাকায় বসবাস করতেন বলেন স্বীকার করেছেন। নোয়াখালীতে আসার জন্য কাচপুর ব্রিজ এলাকায় এসে প্রাইভেটকারটি ভাড়া করেন। গাড়িতে দুই নারী, দুই পুরুষ ও দশ বছর এবং চার বছর বয়সী দুই শিশুহ প্রাইভেট কার চালকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা ওই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠাবে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে ও পুলিশের তৎপরতায় ঢাকা থেকে আসা ওই পরিবারের সদস্যদের আটক করা সম্ভব হয়েছে। তাদের গ্রামের বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হবে। ওই পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখ হবে।

আরও পড়ুন

×