ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

শ্রীপুরে একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

শ্রীপুরে একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ১৪:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের তিন সদস্যসহ চারজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ।

করোনা শনাক্ত হওয়া দুই নারীসহ তিন জনের বাড়ি শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে। তারা সবাই একই পরিবারের সদস্য। আর একজনের বাড়ি সিরাজগঞ্জে। তিনি উপজেলার তেলিহাটী ইউনিয়নের আবদার এলাকার একটি ফিড মিলের ইনচার্জ।

এদিকে গত শনিবার পৌরসভার উজিলাব গ্রামে জ্বর, সর্দি-কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া এক ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলা পরিবার স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, আক্রন্ত ৪ জনের মধ্যে একজন হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়ে তথ্য গোপন করে সাধারণ রোগী সেজে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বিষয়টি সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জানানো হয়েছে। সেখান থেকে ওই রোগীকে রাত ৮টার দিকে ময়মনসিংহ শহরের এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন জানান, আক্রান্ত তিনজন একই পরিবারের। ওই বাড়ির অন্য সদস্য ও আশেপাশের বাড়ির মানুষজনকে ঘরে থাকতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন

×