ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

আড়াইহাজারে করোনায় আক্রান্ত রোগী বেড়ে ৪

আড়াইহাজারে করোনায় আক্রান্ত রোগী বেড়ে ৪
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ২২:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন শনাক্ত হয়েছে। এ নিয়ে আড়াইহাজারে চারজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

আক্রান্ত নারীর বাড়ি দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দি গ্রামে। তার বয়স ২৮।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, তিনদিন আগে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম তার নমুনা সংগ্রহ আইইডিসিআরে পাঠায়। সোমবার রাতে সেখানে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এ নিয়ে আড়াইহাজারে চারজন করোনাভাইরাসে রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দয়াকান্দার করোনায় আক্রান্ত নারীকে কাঁচপুর সাজেদা হাসপাতালের আইসোলেশনে রাখার হয়েছে। বাকি দু’জনকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন সমকালকে জানান, দড়ি সত্যভান্দি গ্রামের করোনাভাইরাসে আক্রান্ত ওই নারী কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন তা জানার চেষ্টা চলছে। 

আরও পড়ুন

×