কমলনগরের মৃত দুই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ২২:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের কমলনগরে আশ্রাফ উদ্দিন ও ছায়েদল হক নামে মৃত দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
তাদের নমুনা পরীক্ষা করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ কথা জানান।
তিনি বলেন, শুক্রবার উপজেলার সাহেবেরহাট এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আশ্রাফ উদ্দিন এবং চরমার্টিন এলাকায় শ্বাসকষ্টে ছায়েদল হক নামে দুই ব্যক্তির মৃত্যু হয়।
করোনাভাইরাসের উপসর্গ থাকায় তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না তা নিশ্চিত হতে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং বাড়ি লকডাউন করা হয়। পরীক্ষার পর সোমবার রাতে বিআইটিআইডি জানায়, তাদের দু’জনের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, মৃত ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না জানার পর তাদের বাড়ির লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
